tourpoka.বাংলাদেশ, একটু কাছ থেকে
জেলা থেকে পথের গল্প

কী খুঁজছেন?

জায়গা, খাবার, উৎসব কিংবা যাওয়ার পথ।

বাংলা, English বা পরিচিত Banglish বানানে লিখুন।বিস্তারিত সার্চ ও ফিল্টার
আপনার পায়ের ছাপ

আমার ভ্রমণ ম্যাপ.

যেসব জেলা ঘুরেছেন রাঙিয়ে রাখুন। নিজের নাম, পছন্দের রং আর স্মৃতি দিয়ে বানান আপনার বাংলাদেশ।

আপনার ভ্রমণের পাতা সাজানো হচ্ছে…

টুলটির ব্যবহার ও প্রয়োজনীয় তথ্য

ঘোরা জেলা আর ইচ্ছেতালিকা, এক মানচিত্রে

এই ভ্রমণ ম্যাপে জেলার দুটি আলাদা তালিকা রাখতে পারেন: যেখানে ঘুরেছেন এবং যেখানে যেতে চান। রং দেখেই বোঝা যাবে কোন পথ চেনা, কোন সফর এখনও পরিকল্পনায়। নিজের নাম ও পছন্দের রং দিয়ে এটিকে ব্যক্তিগত ভ্রমণের স্মারক হিসেবেও সাজাতে পারেন।

  1. ঘুরেছি বা যেতে চাই তালিকা বাছুন। বাংলা বা ইংরেজি নামে জেলা খুঁজে যোগ করুন; মানচিত্রের জেলার ওপর চাপ দিয়েও বাছাই করা যায়।
  2. পছন্দের রং, নিজের নাম এবং জেলার নাম দেখানোর অপশন ঠিক করুন। প্রিভিউতে বাছাই দেখে প্রয়োজনমতো বদলান।
  3. তৈরি ম্যাপ PNG ছবি বা PDF হিসেবে নামান। পরেরবার তালিকা ব্যবহার করতে আলাদা করে ভ্রমণের ব্যাকআপও রাখুন।
ম্যাপের ছবি আর তালিকার ব্যাকআপ কি এক?

ছবি বা PDF হলো সাজানো মানচিত্রের স্মারক। পরে জেলা যোগ-বিয়োগ করার তালিকা ফিরিয়ে আনতে ব্যাকআপ ফাইলটি প্রয়োজন; শুধু ছবিটি দিয়ে সেই তালিকা ফেরানো যায় না।

এটি কি চলার পথ দেখায়?

এখানে জেলা বাছাই ও রাঙানো যায়। এটি রাস্তায় চলার নেভিগেশন বা লাইভ অবস্থান দেখানোর ম্যাপ নয়। যাত্রার দিন, পছন্দ ও বাজেট মিলিয়ে গন্তব্য খুঁজতে ভ্রমণ পরিকল্পনার পাতাটি ব্যবহার করুন।