tourpoka.বাংলাদেশ, একটু কাছ থেকে
জেলা থেকে পথের গল্প

কী খুঁজছেন?

জায়গা, খাবার, উৎসব কিংবা যাওয়ার পথ।

বাংলা, English বা পরিচিত Banglish বানানে লিখুন।বিস্তারিত সার্চ ও ফিল্টার
পথের স্মৃতি, দেশের আকারে

আমার ছবির ম্যাপ.

ছবিতে ছবিতে সাজুক আপনার বাংলাদেশ। জেলা বা বিভাগ বেছে স্মৃতির ছবিগুলো বসিয়ে দিন।

আপনার ভ্রমণের পাতা সাজানো হচ্ছে…

টুলটির ব্যবহার ও প্রয়োজনীয় তথ্য

ভ্রমণের ছবিতে সাজান স্মৃতির ভূগোল

ফোনের অ্যালবামে থাকা প্রিয় ছবিগুলো দেশের মানচিত্রে বসিয়ে একটি ব্যক্তিগত ছবির ম্যাপ বানাতে পারেন। জেলার সীমানায় একটি স্মৃতি রাখুন, অথবা বিভাগের বড় অংশজুড়ে ছবি দিন। ছবির প্রয়োজনীয় অংশ বেছে নেওয়ার সুবিধা থাকায় মূল ছবি মুছতে বা আলাদা করে কাটতে হয় না।

  1. জেলা নাকি বিভাগে ছবি বসাবেন ঠিক করুন। সংশ্লিষ্ট নাম বেছে নিজের JPG, PNG বা WebP ছবিটি দিন।
  2. ছবি টেনে সরিয়ে ও জুম করে পছন্দের অংশ রাখুন। কয়েকটি জেলা এক ছবিতে সাজাতে আগে মার্জ বাছাই চালু করে অন্তত দুটি জেলা নিন।
  3. প্রিভিউ দেখে ছবির ম্যাপ নামান। কাজটি পরে সম্পাদনার জন্য ছবিসহ প্রকল্পের ব্যাকআপ রাখুন।
ছবিগুলো কি সবার জন্য প্রকাশ হয়?

এই টুলে দেওয়া ছবি ব্রাউজারের স্থানীয় স্টোরেজে রাখা হয়। আপনি নিজে ডাউনলোড বা শেয়ার না করলে এই কাজের মাধ্যমে কোনো প্রকাশ্য ফটো অ্যালবাম তৈরি হয় না।

ব্রাউজারের তথ্য মুছে ফেললে কী হবে?

স্থানীয়ভাবে রাখা ছবি হারাতে পারে। ছবিসহ প্রকল্পের ব্যাকআপ এবং ডাউনলোড করা ম্যাপ আলাদা করে রাখুন। সাধারণ ভ্রমণ-তালিকার ব্যাকআপে ছবির প্রকল্পের সব ফাইল থাকে না।