আমার ভ্রমণ পাসপোর্ট.
প্রতিটি ভ্রমণ থাকুক একটি সিলে। ঘোরা জায়গা বাছুন, স্মৃতির পাসপোর্ট সাজান।
আপনার ভ্রমণের পাতা সাজানো হচ্ছে…
টুলটির ব্যবহার ও প্রয়োজনীয় তথ্য
একেকটি জায়গার গল্প থাকুক স্মৃতির সিলে
এই পাসপোর্ট আপনার ঘোরা জায়গাগুলোর ব্যক্তিগত ভ্রমণস্মারক। সবুজ-সোনালি মলাটের ভেতরে প্রকাশিত গন্তব্য ও জেলার সিল সাজিয়ে রাখতে পারেন। সিল বাড়লে নতুন পাতা তৈরি হয়; প্রতিটি সিলে সংশ্লিষ্ট জেলার নিজস্ব মানচিত্রের নকশা থাকে।
- নিজের নাম লিখে জায়গা বা জেলার নাম খুঁজুন। ঘোরা জায়গাটি বেছে তার সিল যোগ করুন।
- মলাট ও সিলের পাতা দেখে নিন। একাধিক পাতা হলে আগের ও পরের পাতার বোতামে পুরো সংগ্রহ দেখুন।
- সব পাতার PDF বোতামে মলাটসহ সম্পূর্ণ বই নামান। সব পাতার ছবি বোতামে আলাদা PNG-গুলো এক ZIP ফাইলে পাবেন।
শুধু একটি পাতা নামাতে পারব?
পারবেন। শুধু এই পাতার ছবি অপশনটি প্রিভিউয়ে দেখা পাতাটি নামায়। পুরো পাসপোর্ট রাখার জন্য সব পাতার PDF বা সব পাতার ছবি বেছে নিন।
ম্যাপে ঘোরা জেলার সিল কীভাবে আসবে?
ঘোরা জেলার সিল যোগ করার বোতামটি ব্যবহার করুন। আলাদা গন্তব্যের সিল নিজে বেছে যোগ করতে হয়; মানচিত্রে একটি জেলা রাঙালেই সেই জেলার সব গন্তব্যে যাওয়ার দাবি তৈরি হয় না।